April 12, 2026, 6:51 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১টি ভারতীয় তাজা মর্টারশেল উদ্ধার করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের লড়াইঘাট সীমান্ত এলাকা থেকে একটি তাজা মর্টারশেল উদ্ধার করেছে ৫৮ বিজিবির সদস্যরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে এ মর্টারশেলের সন্ধান পাওয়া যায়। শনিবার বিকাল পর্যন্ত নিরাপত্তার জন্য বিজিবি ও পুলিশ ওই এলাকাটি ঘিরে রেখেছে। পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হবে। এছাড়া ভারতের অভ্যন্তরে ড্রোন দিয়েও নজরদারি করতে লক্ষ করা যায়।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে লড়াইঘাট সীমান্তের শুন্যলাইন হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মর্টারশেল জাতীয় কিছু একটা পড়ে আছে স্থানীয় এক ব্যক্তি লড়াইঘাট বিওপিতে এসে এ তথ্য জানায়। সে সময় বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখে একটি তাজা মর্টারশেল। এরপর বিজিবি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মর্টার শেলটি খুব ভয়াবহ এমনটি এখনও মনে হয়নি। তবুও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। স্থানীয়দেরকেও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে এ জাতীয় মর্টারশেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বা সামরিক বাহিনী ব্যবহার করে থাকেন। এ বিষয়ে বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। শনিবার পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহবান জানানো হলেও তারা এখন বৈঠক করতে অপারগতা প্রকাশ করেছেন। আগামী দুই দিন পর তারা পতাকা বৈঠক করবেন। তখন বিজিবি’র পক্ষ থেকে জানতে চাওয়া হবে কেন, কিভাবে এমনটি হল। তখন বিস্তারিত জানা যাবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page