November 27, 2026, 2:10 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারের সময় নারী-শিশুসহ ৬ বাংলাদেশি আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৬ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

রোববার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল সাড়ে ৯ টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার ফেরদৌস আলী মন্ডল এর নেতৃত্বে নিয়মিত টহল দল অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ২জন শিশু রয়েছে। তারা রজবাড়ী, গোপালগঞ্জ জেলার বাসিন্দা। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page