August 27, 2026, 3:11 pm
শিরোনামঃ
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ মতপার্থক্য সত্ত্বেও মুসলিম দেশগুলোকে ঐক্যের আহ্বান করলো ইরান যুক্তরাষ্ট্রে ২৭ বছর পর ২০২৮ সালে শুরু হতে যাচ্ছে ৯/১১ হামলার ঝিনাইদহের মহেশপুরে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দু’জন মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই সদস্যকে আটক করা হয়েছে। উপজেলার যোগিহুদা গ্রামে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সেনাবাহিনী জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত রাত ১টার দিকে অভিযানে নামেন তারা। প্রথমে কাজল মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ইয়াবা উদ্ধার হওয়ার পর তার স্বীকারোক্তির ভিত্তিতে মালেক নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। তবে মালেক পালিয়ে যায়। পরে তার সহযোগী টুটু মিয়াকে (৪৫) বাড়ি থেকে আটক করা হয়। অভিযানে মোট ৩৬৪ পিস ইয়াবা,  ১৩ পিস কন্ট্রোল ট্যাবলেট এবং ৮৪ পিস ফয়েলসহ বিভিন্ন মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক দু’জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page