April 15, 2026, 9:12 am
শিরোনামঃ
কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব : তথ্যমন্ত্রী রাজশাহীতে রাতে উচ্চশব্দে মোটরসাইকেল চালানোর জেরে সংঘর্ষে ৭ জন আহত কুষ্টিয়ায় পীর শামীম হত্যাকাণ্ডে ২০০ জনকে আসামি করে মামলা উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম জং উ হরমুজ প্রণালিতে সব পক্ষকে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : জাতিসংঘ মহাসচিব মার্কিন অবরোধকে সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলল ইরান শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট 
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হাটগোপালপুরে সিসিটিভি ক্যামেরা স্থাপন

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহের গুরুত্বপুর্ণ ব্যবসায়ী এলাকা হাটগোপালপুর বাজারের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন পুলিশ সুপার আজিম উল আহসান।
উদ্বোধন উপলক্ষে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান। সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী তপন কুমার কুন্ডু, ওসি তদন্ত আকতারুজ্জামান লিটন, ওসি অপারেশন সুজন কুমার মন্ডল, হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আহসানুর রহমান সহ অনেকেই। আয়োজকরা জানায়, সদর উপজেলার হাটগোপালপুরে অন্তত অর্ধশত চালকলসহ ৫ শত ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। ওই এলাকার নিরাপত্তা জোরদার করতে জেলা পুলিশের পক্ষ থেকে ১৮ টি পয়েন্টে ৩২ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাজারের পাশে অবস্থিত হাটগোপালপুর পুলিশ ক্যাম্প থেকে ক্যামেরাগুলো মনিটরিং করা হবে। এতে এলাকার ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসায় করতে পারবে বলে জানান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page