October 8, 2026, 4:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

এম এ কবীর, ঝিনাইদহ : ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্য নিয়ে ৯ ডিসেম্বর  ঝিনাইদহ জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকালে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্ত্বরে পতাকা উত্তোলন ,বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। দুদক,সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ জাহিদ কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন

জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিন, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইয়ারুল ইসলাম, সরকারী কেসি কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিক। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি মোঃ সায়েদুল আলম। এর আগে শহরের পোষ্ট অফিস মোড়ে এক মানব বন্ধন কমসূচী পালন করা হয়।



Our Like Page