September 29, 2026, 7:26 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

এম এ কবীর, ঝিনাইদহ : ‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সালমা সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এবং যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াছমিন। এদিকে দিবসটি উপলক্ষে সকালে শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ওয়েলফেয়ার এফোর্টস, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। কর্মসূচীতে মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, শরিফা খাতুন, হাফিজুর রহমান, সুব্রত মল্লিক,এবং বাবলু কুন্ডু বক্তব্য রাখেন। বক্তারা, মানবাধিকার বাস্তবায়নের জন্য পরিবার থেকে শুরু করে রাষ্ট্র এবং সমাজের সর্বস্তরের মানুষকে এক যোগে কাজ করার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ



Our Like Page