April 6, 2026, 10:04 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ; প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান

এম এ কবীর, ঝিনাইদহ : সারা দেশে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল করার সংবাদে ঝিনাইদহে প্রতিবাদ সভা, মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) এর ব্যানারে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের একটি মিলানায়তনে সায়েদুল ইসলাম বাদশার সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাকির হোসেন, রওশন জামান, নাজমুল হাসান, জাহাঙ্গীর আলম, বাবুল আক্তার, এরশাদ আলী প্রমূখ।

এ সময় বক্তরা বলেন, সরকারের সিদ্ধান্তে যদি খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয় তা হলেদেশের ৪৪ হাজার বিক্রেতা পথে বসবে, তাদের পরিবার পরিজন অনাহারে থাকবে।

বক্তাগণ বলেন, আমরা ৩০ বছর যাবৎ দেশের ৫ কোটি কৃষকের সেবা দিয়ে আসছি। কৃষকের সুবিধার কথা বিবেচনা করে আমরা ব্যাংক ঋণ নিয়ে কৃষকের কাছে বাকিতে সার বিক্রয় করে থাকি। প্রত্যেক খুচরা ডিলার চাষিদের দোরগোড়ায় সার পৌছে দেবার মত সেবায় নিয়োজত।

বক্তাগণ বলেন, সার সিন্ডিকেটের বিরুদ্ধে খুচরা বিক্রেতারা সরকারী কোষাগারে ত্রিশ হাজার টাকা জমা দিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে লাইসেন্স গ্রহন করে ব্যবসা করে আসছেন। তারা বলেন, আমরা সব সময় বিভিন্ন সিন্ডিকেট দ্বারা ‘অবহেলিত ও বৈষম্যের শিকার’। বক্তাগণ খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর টি.ও নিবন্ধনের দাবী জানান।

মানববন্ধন শেষে সার বিক্রেতারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা কৃষি অফিসার, জেলা কৃষি বিভাগের উপপরিচালক এবং ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page