October 17, 2026, 8:05 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

এম এ কবীর, ঝিনাইদহ : ‘আমি কন্যা শিশু,স্বপ্ন গড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি’এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল,বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল করিম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দীন। বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা,তহুরা খাতুন,নাছরিন ইসলাম এবং মিরাজ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান।
প্রধান অতিথি বলেন,কন্যা শিশুরা যেন অবহেলায় না থাকে সে লক্ষেই এই দিবসটি পালিত হচ্ছে। তিনি বলেন বাল্য বিবাহ, আত্মহত্যা প্রতিরোধ, শিশুদের পুষ্টি, টীকা
প্রদান, স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। সে লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর অনেক প্রকল্পের মাধ্যমে নারীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। আলোচনা সভা শেষে বেশকয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।
পরে তারুণ্যের উৎসব উদযাপন উপক্ষ্যে ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে পথ নাটক ‘ শিউলি ফুল’ মঞ্চস্থ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page