April 13, 2026, 10:23 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ

জাফিরুল ইসলাম ঝিনাইদহ জেলা প্রতিনিধিম : “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ শ্লোগানে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্য্যক্রম বিষয়ে বর্ণাঢ্য র‌্যালী, পুকুরে পোনামাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে পুরাতন ডিসি কোর্ট চত্বর প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেসময় উপজেলা পুকুরে ৬০ কেজি পোনামাছ অবমুক্তকরা হয়। পরে সদর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, জেলা মৎস্য অফিসার ফরহাদুর রেজা, উপজেলা মৎস্য অফিসার গোলাম সরোয়ার, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই, মহিলা ভাইস চেয়ারম্যান বর্ষা হিজরা, প্রমূখ। উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ ৩০ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত চলবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page