September 16, 2026, 2:07 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা সফল করতে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

এম এ কবীর : ঝিনাইদহে আগামী ১৯-২০ নভেম্বর ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ই নভেম্বর) বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিং এ জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, বাংলাদেশ সরকারের ডিজিটালাইজেশনের সামগ্রিক চিত্র তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই এর উদ্যোগে সারা দেশব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২ আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ১৯- ২০ নভেম্বর দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।

মেলার উদ্বোধনী দিনে সকাল ৯ টায় বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। পুরাতন ডিসি কোর্টের এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, বীর মুক্তিযোদ্ধা ও ঝিনাইদহ-১, শৈলকুপা আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল হাই। মেলা সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সকল সরকারি প্রতিষ্ঠান,আইটি প্রতিষ্ঠান,ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ মেলায় প্রায় ৮০ টি স্টল থাকবে। ২০ নভেম্বর বিকাল ৪ টায় ডিজিটাল উদ্ভাবনী এ মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। জেলা প্রশাসক মনিরা বেগম বলেন,২০৪১ সালের মধ্যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছে দেশ। তৃণমূল পর্যায়ে ডিজিটালাইজেশনের সুফল ভোগ করছে সাধারণ জনগণ।
প্রেস ব্রিফিং এ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সেলিম রেজা পিএএ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রথিন্দ্রনাথ রায়, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, কোষাধ্যক্ষ সবুজ মিয়া, সাংবাদিক ওমর আলী সোহাগ, ওহিদুজ্জামান টুকু, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাংবাদিক আমিনুর রহমান টুকু, পিন্টু লাল দত্ত, কোরবান আলী, দেলোয়ার কবির সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মনিরা বেগম এই ডিজিটাল উদ্ভাবনী মেলা সফল করতে সকলের সহযোগিতা চান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page