October 8, 2026, 3:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশনের অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এম এ কবীর : ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সকালে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি বিরোধী বিভিন্ন কর্মসূচী গ্রহন হয়।

কর্মসূচীর মধ্যে ছিল দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের শপথবাক্য পাঠ, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে আলোচনা সভা। দুদক, সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জাহিদ কালাম জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের শপথ বাক্য পাঠ করান। পরে এক দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।



Our Like Page