March 11, 2026, 9:21 pm
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে প্রসুতি মৃত্যুহার রোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি : প্রসুতি মৃত্যুহার রোধে করণীয় বিষয়ে ঝিনাইদহে চিকিৎসকদের সাথে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জেলা শহরের রুফরয়েল রেস্টুরেন্টে জেলা বিএমএ’র উদ্দ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএমএ’র সভাপতি ডাঃ রেজা সেকেন্দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল মামুন এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। সেসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, ওজিএসবির সভাপতি ডাঃ হাসানুজ্জামান, ডাঃ জাহিদ আহমেদ, ডাঃ আলাউদ্দিন, ডাঃ শামীমা সুলতানা, ডাঃ মোজ্জাম্মেল হক সহ জেলার ২০ জন সার্জারী, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি ও বে-সরকারি ক্লিনিক এবং হাসপাতালে অযাচিত মাতৃ মৃত্যুতে চিকিৎসক সমাজের সাথে জেলা আওয়ামীলীগ ও বিএমএ নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, ঔষধের পার্শ্ব প্রতিক্রয়া এবং ভেজালের কারনে এই সমস্যা হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। এসমস্যা উত্তোরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষন করা হয়।

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page