October 2, 2026, 9:27 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ফারিয়া’র নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : “অধিকার আদায়ে, আমরা সবাই একসাথে” এই স্লোগানে ঝিনাইদহে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র নবগঠিত জেলা শাখার অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে ঝিনাইদহ শিশু একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ফারিয়া জেলা শাখা। ফারিয়া জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএমএ’র সভাপতি ডাঃ মুন্সি মোঃ রেজা সেকেন্দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল-মামুন, জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, সাধারণ সম্পাদক আবু জাফর, জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট মালিক সমিতির সভাপতি রফিকুল করিম সোম, ফারিয়া’র প্রধান উপদেষ্টা সাখাওয়াত হোসেন রানা, উপদেষ্টা তরিকুল ইসলাম, বি.সি.ডি.এস’র কেন্দ্রীয় কমিটির পরিচালক আক্তারুজ্জামান, ম্যানেজার ফোরামের সভাপতি হানিফুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক শামীমুর রহমানসহ অন্যান্যরা।

সেসময় মোঃ সাইফুল ইসলাম মিলনকে সভাপতি ও মোঃ এনামুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page