February 25, 2026, 6:55 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী আগামী প্রজন্মের জন্য কাজ করে একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে চাই : কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত বান্দরবানে মিয়ানমারের মুদ্রাসহ ৩ আরাকান আর্মির সদস্য আটক টাঙ্গাইলে ঘোড়া জবাই করার অভিযোগে ৪ জন আটক এপস্টেইন ফাইলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নাম পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি দিলো আফগানিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনােইদহে ২৭০ পিস ইয়াবাসহ ১ জন আটক

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহে অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবাসহ মোস্তফা বাবু (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ।

আজ ১৫ জুন শনিবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের দোকান ঘর নামক স্থান থেকে মোস্তফা বাবুকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শহরের কাঞ্চননগর এলাকার গোলাম মোস্তফার ছেলে।

সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারতীয় অবৈধ ইয়াবা ট্যাবলেট মোটরসাইকেল যোগে শহরের বিভিন্ন স্থানে বিক্রী করার উদ্দেশ্যে এক যুবক নিয়ে ঝিনাইদহ শহরে আসবে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের দোকান ঘর নামক স্থানে পুলিশ চেক পোস্ট বসিয়ে সড়কের উপর হতে দেহ তল্লাশি করে ২৭০ পিস অবৈধ্য মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আলাদা আলাদা প্যাকেটে সংরক্ষিত অবস্থায় আসামী মোস্তফা বাবুকে আটক করে। সেসময় তার কাছ থেকে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, সদর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ঝিনাইদহ-যশোর মহাসড়কের দোকান ঘর নামক স্থান থেকে মোস্তফা বাবু নামের এক ব্যক্তির দেহ তল্লাশি করে ২৭০ পিস অবৈধ্য মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আটক করে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর বিশেষ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page