November 19, 2026, 4:15 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ ট্যাংকলরী  শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভোট গণনা শেষে গভীর রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইদুল করিম মিন্টু ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানাযায়, ১৯টি পদে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। মোট ৩ হাজার ৬৩৯ জন ভোটারের মধ্যে ৩ হাজার ১৮৮ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে ৪৫১ জন ভোটার ভোট দেননি। বাতিল হয়েছে ৬৯টি ভোট।

সূত্র জানায়, ৪ বছর পর অনুষ্ঠিত শ্রমিকদের এই নির্বাচনে সভাপতি পদে মাসুদ রানা প্রাইভেটকার প্রতিক নিয়ে ১ হাজার ৪৮০ ভোট পেয়ে সভাপতি নির্বাচতি হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব দাউদ হোসেন পান ৮৪০ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ওলিয়ার রহমান দোয়েল প্রতিক নিয়ে ১ হাজার ৯২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব জাহাঙ্গীর আলম সাগর পান ১ হাজার ১৮৭ ভোট।

শ্রমিক সংগঠন সূত্র জানায়, ২০১৯ সালের আগষ্ট মাসে জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন হয়েছিল।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইদুল করিম মিন্টু জানান, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এদিকে নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিকদের সংগঠন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর। তিনি আশা প্রকাশ করেন নির্বাচিত নেতৃবৃন্দ শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবেন এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page