April 6, 2026, 2:21 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ডিজিটাল উদ্ভাবনী মেলা

এম এ কবীর : “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আজ ৮ নভেম্বর ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হচ্ছে।
আজ বিকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন এক লিখিত বক্তব্যে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মেলায় দিনব্যাপী উদ্ধাবনী উদ্যোগ, স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে ৪ টি প্যাভিলিয়ন থাকবে।

এ সব প্যাভিলিয়ন থেকে সরাসরি ভূমি সেবা, কৃষি বিষয়ক সেবা, ব্যাংকিং সেবা,স্টার্টআপ ধারনা, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক সেবা প্রদান করা হবে। প্রেসবিফিং এ বলা হয় মেলায় ২৮ টি স্টল থাকবে এবং সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান এড. আব্দুর রশিদ। এছাড়া মেলায় মাধ্যমিক.উচ্চমাধ্যমিক এবং উন্মুক্ত এই তিন বিভাগের প্রতিযোগিদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page