April 27, 2026, 11:33 pm
শিরোনামঃ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ : জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হত্যা ; ৬ জন আটক চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ পর্যটকবাহী সাবমেরিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আটলান্টিক মহাসাগরের সাড়ে ১২ হাজার ফুট গভীরে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয়েছে মার্কিন পর্যটকবাহী সাবমেরিন।

কোস্টগার্ড জানায়, স্থানীয় সময় রোববার যাত্রা করার পৌনে দুই ঘণ্টা পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সাবমেরিনটির।

বেসরকারি কোম্পানি ওশানগেট এক্সপেডিশন্সের ওই সাবমেরিনে ব্রিটিশ বিলিওনিয়ার হামিশ হার্ডিংসহ ৫ পর্যটক ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, ছোট ওই সাবমেরিনে পানির নিচে ৭০ থেকে ৯৬ ঘণ্টা বেঁচে থাকার মতো অক্সিজেন রয়েছে। নিখোঁজদের উদ্ধারে আটলান্টিকের তলদেশে অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার দল।

ওশানগেট এক্সপিডিশনের ওয়েবসাইট থেকে জানা গেছে, বর্তমানে তাদের একটি সাবমেরিন সমুদ্রের তলদেশে রয়েছে। এছাড়া ২০২৪ সালে আরও দুটি সাবমেরিন পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের।

নিখোঁজ সাবমেরিনটিতে মাত্র পাঁচজন বসতে পারেন। এর মধ্যে তিনজন পর্যটক। বাকি দুজনের একজন সাবমেরিনের চালক ও অন্য আরেকজন কন্টেন্ট এক্সপার্ট। সমুদ্রতলে অবতরণ ও আরোহণে প্রায় আট ঘণ্টা সময়ের প্রয়োজন হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page