April 5, 2026, 2:35 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

টাইফুন কোইনুরের ৬ ঘন্টার তাণ্ডবে লণ্ডভণ্ড হংকং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাইওয়ানে আঘাত হানার পর এবার চীনে তাণ্ডব চালাচ্ছে টাইফুন কোইনু। হংকংয়ে প্রায় ছয় ঘণ্টা ধরে তাণ্ডব চালায় কোইনু। টাইফুনের প্রভাবে অতি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যার সঙ্গে লড়াই করছে দেশটি।

টাইফুন কোইনুর প্রভাবে রাতভর প্রবল বর্ষণের পর এশিয়ার বাণিজ্যিক হাব খ্যাত হংকং স্টক এক্সচেঞ্জে লেনদেন ও স্কুল বন্ধ করে দিয়েছে। হংকং আবহাওয়া দপ্তর আগেই দেশজুড়ে তীব্র বৃষ্টির সতর্কতা জারি করে রেখেছিল।

বাস্তবে ঘটেছেও তাই। ঝোড়ো হাওয়ার পাশাপাশি প্রবল বৃষ্টি হচ্ছে গোটা হংকং জুড়ে। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল হংকং। হংকংয়ে সর্বোচ্চ বৃষ্টিপাতের এ সতর্কতাকে কালো সতর্কতা বলা হয়।

স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার হংকং জুড়ে সারাদিন প্রায় ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে কোনো কোনো জায়গায় সর্বোচ্চ বৃষ্টিপাত ৩০০ মিলিমিটার পর্যন্ত হয়েছে বলে জানা যায়।

হংকং অবজারভেটরি বলেছে, গত সপ্তাহে টাইফুন কোইনুর আঘাতে তাইওয়ানে একজনের মৃত্যু হয়েছে। এটি চীনের গুয়াংডং প্রদেশের উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে যাওয়ার সময় একটি তীব্র গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে রূপ নিয়ে গতকালের মধ্যে দুর্বল হয়ে পড়ে।

কিন্তু ভয়াবহ বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অবজারভেটরি সবাইকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে। নগরীর তৃতীয়-সর্বোচ্চ ঝড় সতর্কীকরণ সংকেতটি স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিট পর্যন্ত বহাল থাকবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ঝড়ের প্রভাবে হংকংয়ের সমস্ত স্কুল-কলেজ ও অফিস বন্ধ করে করে দেয়া হয়েছে। বহুক্ষণ বন্ধ থাকে বিমান পরিষেবা। ফলে বিমানবন্দরে বিপুল ভিড় চোখে পরে। চীনের উপর দিয়ে এখন ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইছে টাইফুনটি। সেখানেও বৃষ্টিপাত হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page