March 10, 2026, 8:41 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

টার্মিনাল ছাড়া টোল আদায় করলে চাঁদাবাজির মামলা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, টার্মিনাল ছাড়া অন্য কোথাও কোনো প্রকার টোল আদায় করা যাবে না। যদি কেউ নির্ধারিত স্তান ছাড়া টোল আদায় করে তাহলে চাঁদাবাজির মামলা করা হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টোল মানে বাস কিংবা ট্রাকে মালিক ও শ্রমিক সমিতি একটা টোল নিয়ে থাকে, তারাই সেটা নির্ধারণ করেন, সেটা টার্মিনাল ছাড়া কোনো জায়গা থেকে নেওয়া যাবে না। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে। প্রজ্ঞাপনে জানিয়ে দেওয়া হবে কোন জায়গায় কত টাকা টোল দিতে হবে।’

তিনি বলেন, ‘অবৈধ ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলো বিআরটিএর নীতিমালার আওতায় নিয়ে আসার জন্য কাজ করা হবে। চালক শ্রমিকদের ডোপ টেস্ট প্রবর্তন করেছি। এ টেস্টটি সহজে ও স্বল্পতম সময়ে করার জন্য উদ্যোগ গ্রহণ করার কথা এখানে আলোচিত হয়েছে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘দক্ষিণ ও উত্তর ঢাকা সিটি করপোরেশন আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। এটাও আজকে আলোচনা হয়েছে। আমাদের বাস ও ট্রাক টার্মিনাল খুবই স্বল্প, তা আরও বাড়ানোর জন্য দীর্ঘ আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘বিআরটিএর জনবল বাড়ানোর বিষয়ে আমরা সুপারিশ করবো। সচিব সাহেব এখানে ছিলেন, তিনি এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করবেন বলে আমাদের জানিয়েছেন।’

মন্ত্রী বলেন, ‘ট্রাফিকের ওপর চড়াও হলেন, যারা যানজট সৃষ্টি করে সেখানে তো কিছু বলেন না। কিছুক্ষণ আগে বিএনপির যুবদল যে যানজটটা সৃষ্টি করেছে এ এলাকায়, আমি স্বরাষ্ট্রমন্ত্রী আমারই আসতে ১৫ মিনিট দেরি হয়েছে। আধুনিক শহরের জন্য ২৫ শতাংশ রাস্তা দরকার, আমাদের আছে সাড়ে ৮ শতাংশ।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page