March 31, 2026, 11:48 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

টিকটকে রুশ ভাড়াটে যোদ্ধাদের ভিডিও ; ‘ভিউ’ ১০০ কোটিরও বেশী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বেসরকারি ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপের সদস্যদের ‘সহিংসতাকে মহিমান্বিত’ করা কয়েকডজন ভিডিও রয়েছে টিকটক অ্যাপস-এ। নতুন এক প্রতিবেদন অনুসারে, এসব ভিডিও ১০০ কোটির বেশিবার দেখা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে বিপুল সংখ্যক ভাড়াটে যোদ্ধাকে ইউক্রেনে পাঠিয়েছে ওয়াগনার গ্রুপ।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান নিউজগার্ড এক প্রতিবেদনে দাবি করেছে, রুশ ভাড়াটে যোদ্ধাদের ভিডিওগুলোর কয়েকটিতে সাবেক এক রুশ ভাড়াটে যোদ্ধাকে হত্যার দৃশ্য রয়েছে।

টিকটক বলেছে, তাদের নীতি লঙ্ঘনকারী যেকোন কন্টেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

শর্ট ভিডিও প্লাটফর্মটিতে ১৬০টি ভিডিও শনাক্ত করেছে নিউজগার্ড। এসব ভিডিওতে ইয়েভজেনি প্রিগোজিনের প্রতিষ্ঠিত ভাড়াটে যোদ্ধা গোষ্ঠীর সদস্যদের সহিংস কর্মকাণ্ডকে মহিমান্বিত করা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন প্রিগোজিন।

নিউজগার্ড জানায়, এসব ভিডিওর মধ্যে অন্তত ১৪টিতে পূর্ণাঙ্গ বা আংশিক ফুটেজে সাবেক রুশ ভাড়াটে যোদ্ধা ইয়েভজেনি নুজহিনের হত্যাকাণ্ডের দৃশ্য রয়েছে। গত মাসে এগুলো আপলোডের পর টিকটকে তা ব্যাপক ছড়িয়ে পড়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই হত্যাকাণ্ডের একটি ভিডিও নামিয়ে ফেলার আগে অন্তত ৯ লাখ বার দেখা হয়েছে।

টিকটকের মালিক প্রতিষ্ঠান হলো চীনভিত্তিক বাইটড্যান্স।

নিউজগার্ডের অনুসন্ধানে দাবি করা হয়েছে, টিকটকের অ্যালগরিদম ওয়াগনার গ্রুপের সহিংসতা ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিচ্ছে। টিকটকে যখন ‘ওয়াগনার’ লিখে সার্চ করা হয় সাজেশন হিসেবে ‘ওয়াগনার এক্সিকিউশ’’, ‘ওয়াগনার স্লেজহ্যামার’ লেখা ওঠে আসে।

তারা আরও জানিয়েছে, টিকটকে আরেকটি ভিডিও পাওয়া গেছে যা ২০১৭ সালে সিরিয়ায় এক দলত্যাগী সদস্যকে ওয়াগনার গোষ্ঠীর হত্যার ঘটনা। এটি লাখো ব্যবহারকারীদের কাছে পৌঁছেছে।

এই প্রতিবেদনের বিষয়ে টিকটকের এক মুখপাত্র বলেছেন, আমাদের প্লাটফর্মে বিদ্বেষমূলক বা সহিংস কন্টেন্টের কোনও স্থান নেই। নিউজগার্ড যেসব চিহ্নিত করেছে বৃহস্পতিবার সেগুলো ছিল না।

আজকের বাংলা তারিখ



Our Like Page