September 7, 2026, 4:44 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় কড়া জবাব দিলেন সৌদি যুবরাজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করার পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দখল নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ ঘোষণা ও পরিকল্পনা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের অধিকারের বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব।

ট্রাম্পের এক মন্তব্যে ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের কোনো দাবি নেই বলে ইঙ্গিত দেয়া হলে বুধবার (৫ ফেব্রুয়ারি) যুবরাজের বক্তব্য দিয়ে প্রতিবাদ জানায় রিয়াদ। খবর রয়টার্সের।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুবরাজের বক্তব্য তুলে ধরে বলা হয়, ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান ‘পরিষ্কার ও স্পষ্ট’, যা কোনো অবস্থাতেই ভিন্ন ব্যাখ্যার সুযোগ দেয় না।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যেকোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান আপসহীন এবং এ নিয়ে কোনো সমঝোতার সুযোগ নেই।

এর আগে ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। সে সময় তিনি সফল হবে বলে আশা প্রকাশ করেন।

গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে সৌদি আরবকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি করানোর চেষ্টা করেছিল। তবে ২০২৩ সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হলে ইসরাইলের সামরিক আক্রমণের কারণে আরব বিশ্বে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে রিয়াদ ওই আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page