October 31, 2026, 2:47 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের প্রধান রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডিস্যান্টিস প্রার্থিতা ঘোষণা করবেন আজ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আগামী ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের অন্যতম শক্তিশালী প্রার্থী রন ডিস্যান্টিস আজ (বুধবার) প্রার্থিতা ঘোষণা করবেন। আগামী নির্বাচনে রিপাবলিকান দল থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার দৌড়ে তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবেন।

রন ডিস্যান্টিস বর্তমানে ফ্লোরিডার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। রিপাবলিকান দলে তার শক্তিশালী অবস্থান রয়েছে। এ কারণে তার প্রার্থিতা ডোনাল্ড ট্রাম্পের জন্য মারাত্মকভাবে অস্বস্তির কারণ হয়ে দেখা দেবে। ডিস্যান্টিস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত করার জন্য বড় ঝুঁকি সৃষ্টি হবে। এরইমধ্যে ট্রাম্প বিভিন্ন অনুষ্ঠানে ডিস্যান্টিসকে আক্রমণ করে বক্তব্য রেকেছেন।

ডিস্যান্টিস আজ টুইটার আয়োজিত এক অনুষ্ঠান থেকে নিজের প্রার্থিতার ঘোষণা দেবেন। ওই অনুষ্ঠানে টুইটারের মালিক ইলন মাস্কও উপস্থিত থাকবেন। জুন মাস থেকে আর্লি ভোটিং স্টেটগুলো সফর শুরু করবেন ডিস্যান্টিস।

দীর্ঘদিন ধরে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডিস্যান্টিসের প্রার্থিতার ঘোষণা নিয়ে জল্পনা চললেও তিনি এ ব্যাপারে একেবারেই মুখ খোলেননি। ডিস্যান্টিসকে কঠোর অভিবাসন-বিরোধী রাজনীতিক বলে গণ্য করা হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page