October 11, 2026, 8:37 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন করল মেক্সিকো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর ১০ হাজার সদস্যকে জড়ো করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম এপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার টেক্সাসের সিউদাদ জুয়ারেজ ও এল পাসোকে পৃথককারী সীমান্তে এসব সেনা মোতায়েন করেছে মেক্সিকো।

প্রতিবেদনে জানানো হয়েছে, তিজুয়ানার কাছে সীমান্তের অন্যান্য অংশেও টহল দিতে দেখা গেছে সেনাদের। মুখোশধারী সদস্যরা সিউদাদ জুয়ারেজের উপকণ্ঠে সীমান্ত বরাবর টহল দিচ্ছে।

ট্রাম্প মেক্সিকোর ওপর অন্তত এক মাসের জন্য শুল্ক আরোপ বিলম্বিত করার ঘোষণা দেওয়ার পর সীমান্তে এক অশান্ত সপ্তাহের পর এমন ঘটনা ঘটলো।

এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম প্রতিশ্রুতি দিয়েছেন, সীমান্তে ফেন্টানিল চোরাচালান বন্ধে তিনি দেশটির ন্যাশনাল গার্ড পাঠাবেন।

গত এক বছরে অভিবাসনের মাত্রা এবং মাদক পাচার উল্লেখযোগ্যভাবে কমে আসা সত্ত্বেও সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র বলেছে, সংঘবদ্ধ চক্রের সহিংসতা রোধে মেক্সিকোতে আমেরিকান বন্দুক পাচার বন্ধ করতে আরও বেশি কিছু করবে সরকার। কেননা এসব সহিংসতা দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। অপরাধী গোষ্ঠীগুলো লাভজনক অভিবাসী ‘চোরাচালান শিল্পকে’ নিয়ন্ত্রণ করার জন্য লড়াইয়ে জড়াচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page