October 11, 2026, 9:46 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের হুমকি ; পশ্চিমাদেরকে খনিজ পদার্থ সরবরাহ বন্ধ করে দিয়ে চায় দক্ষিণ আফ্রিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী আফ্রিকার দেশগুলোকে মার্কিন হুমকির মুখে পিছু না হটে ঐ দেশকে খনিজ উপাদান সরবরাহ বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার তার সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন, তিনি দক্ষিণ আফ্রিকাকে মার্কিন আর্থিক সহায়তা বন্ধ করে দেবেন কারণ এই দেশটি একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের সাথে দুর্ব্যবহার করছে।

বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী গৌদে মানতাশে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের প্রতিক্রিয়ায় বলেছেন, “মার্কিন হুমকির মুখে আফ্রিকার দেশগুলোর পিছু হটা উচিত হবে না।”

দক্ষিণ আফ্রিকার সংবাদপত্র “মেইল অ্যান্ড গার্ডিয়ান” জানিয়েছে, কেপটাউনে আফ্রিকার খনিগুলোতে বিনিয়োগ বিষয়ক ৩১তম সম্মেলনে বক্তব্য রাখার সময় বলেনে, আফ্রিকার অর্থনৈতিক চাহিদাকে গুরুত্ব দিচ্ছে না পাশ্চাত্যের দেশগুলো।  যদি তারা আমাদেরকে অর্থ না দেয়, তাহলে আমরা খনিজ পদার্থ দেব না। আমরা ভিক্ষুক নই। আসুন এই সুযোগ ও সম্ভাবনাকে নিজেদের জন্য কাজে লাগাই। যদি আমাদের মহাদেশ ভয়ে অচল হয়ে যায়, তাহলে আমাদের পতন ঘটবে।

দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী জোর দিয়ে বলেন, “কিছু উন্নত দেশের পক্ষ থেকে আরোপিত শর্তের ভিত্তিতে আমরা খনিজ পদার্থ নিয়ে আলোচনা চালিয়ে যেতে পারি না।”

কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন, দক্ষিণ আফ্রিকার বিষয়ে ট্রাম্পের এমন আচরণের কারণ হলো আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে এই দেশটির অভিযোগ। ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার অভিযোগের কারণে ইসরাইলি কর্মকর্তাদের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইহুদিবাদী লবি ক্ষুব্ধ হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page