October 2, 2026, 10:16 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্প দায়িত্ব নিলে যুদ্ধ দ্রুত শেষ হবে : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ‘আগের চেয়ে দ্রুত শেষ হবে’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে টেলিফোনে ‌‘গঠনমূলক আলোচনা’র পর এ মন্তব্য করেন তিনি।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি ছিল ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান। এ যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র সামরিক-অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করে এসেছেন তিনি।

টেলিফোন আলাপে যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প কোনো দাবি জানিয়েছেন কি না, তা বলেননি জেলেনস্কি।

ইউক্রেনের সংবাদমাধ্যম সাসপিলনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘হোয়াইট হাউসে আসতে যাওয়া নতুন প্রশাসনের নেতৃত্বে যুদ্ধ দ্রুত শেষ হবে, এটা নিশ্চিত। তারা যুদ্ধ শেষ করতে চায়, দেশের নাগরিকদের কাছে এটিই তাদের প্রতিশ্রুতি।’

তিনি আরও বলেন, ‘আগামী বছর যুদ্ধ শেষ করতে এবং কূটনৈতিক উপায়ে শেষ করতে ইউক্রেনকে যা যা করা দরকার, করতে হবে।’

সাক্ষাৎকারে জেলেনস্কি স্বীকার করেন, যুদ্ধে এখন সুবিধাজনক অবস্থানে নেই ইউক্রেন। যুদ্ধক্ষেত্রে রাশিয়া বেশি এগিয়ে আছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page