September 23, 2026, 11:24 am
শিরোনামঃ
গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্প নির্বাচিত হলে ইউক্রেনের বারোটা বেজে যাবে : হিলারি ক্লিন্টন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আগামী ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র- উভয়ের পতন হবে।

ডেমোক্র্যাটিক দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করে হেরে যান হিলারি ক্লিন্টন।ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে হিলারি বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হলে ট্রাম্প জয়লাভ করতে পারবেন বলে তিনি মনে করেন না।

তিনি দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প যদি কোনোভাবে পরবর্তী নির্বাচনে বিজয়ী হতে পারেন তাহলে তিনি ন্যাটো সামরিক জোট থেকে আমেরিকাকাকে বের করে নেবেন। ফলে কার্যত ইউক্রেনের প্রতি আর কোনো মার্কিন সহায়তা পাঠানো হবে না।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা করেছিলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিজয়ী হবেন। হিলারি দাবি করেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ট্রাম্প ছিলেন একটি আশীর্বাদ এবং তিনি ক্ষমতায় থাকার সময় ওই দু’জনকে উপহার দিয়ে গেছেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page