February 22, 2026, 6:18 am
শিরোনামঃ
মাগুরা কাশিয়াডাঙ্গা গ্রামে দিনে দুপুরে মারধর, টাকা ও স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে : তথ্যমন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সংসদে বসা মাত্রই হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত সুনামগঞ্জে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁওয়ে শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যুর ঘটনায় স্ত্রী-শাশুড়ি আটক

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলায় শ্বশুরবাড়িতে সুমন (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) উপজেলার ভূল্লীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ভূল্লী থানার বালিয়া ইউনিয়নের বড় বালিয়া আর্দশ সরকার পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুমনের সঙ্গে পার্শ্ববর্তী দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ী কমলা পট্রি গ্রামের জামালের মেয়ে রুপার (২১) বিয়ে হয়। দুই পরিবারের সম্মতিতে বিয়ের পর স্বাভাবিকভাবেই চলছিল তাদের ১ বছরের সংসার। তবে শুক্রবার (১৪ এপ্রিল) রাতে সুমন শ্বশুরবাড়িতে গেলে সেখানে রাত ৮টার দিকে তার রহস্যজনক মৃত্যু হয়।

এ ঘটনায় সুমনের বাবা মোহাম্মদ আলী বাদি হয়ে ভূল্লী থানায় অভিযোগ দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সুমনের স্ত্রী রুপা আক্তার (২১) ও শাশুড়ি রোকেয়া খাতুনকে (৪৮) আটক করে আদালতে প্রেরণ করে।

ভূল্লী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, শ্বশুরবাড়িতে সুমন নামে এক যুবকের মৃত্যুর অভিযোগে তার স্ত্রী ও শাশুড়িকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বোদা থানার মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page