November 4, 2026, 9:29 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

ডুবোজাহাজ উদ্ধার অভিযান : সমুদ্রের নিচে শব্দ শোনা গেছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আটলান্টিক মহাসাগরে নিখোঁজ ডুবোজাহাজ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বেশ কয়েকটি বিমান। আর সেগুলোর মধ্যে একটি বিমান সমুদ্রের নিচে ‘শক্তিশালী শব্দ’ শনাক্ত করেছে।

গত রোববার সমুদ্রের অতল গভীরে পড়ে থাকা টাইটানিক জাহাজের কাছে যেতে এই ডুবোজাহাজটি আটলান্টিকের নিচে যায়। এর কিছুক্ষণ পরই জাহাজটির সঙ্গে সমুদ্রের উপরে থাকা অন্য জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই এটিকে খুঁজে বের করতে শুরু হয় উদ্ধার অভিযান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গতকাল মঙ্গলবার (২০ জুন) কানাডিয়ান পি-৩ বিমান এ শব্দ শনাক্ত করে। এরপর সেখানে উদ্ধারকারীরা ব্যাপক অভিযান শুরু করেন।

তবে ওই সময় ‘ইতিবাচক’ কোনো কিছু পাওয়া যায়নি বলে এক টুইটে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।

এ ব্যাপারে বুধবার সকালে এক টুইটে মার্কিন কোস্টগার্ড বলেছে, ‘কানাডার পি-৩ বিমান সমুদের নিচের শব্দ শনাক্ত করে। এর ফলশ্রুতিতে সেখানে মনোযোগ দেওয়া হয় এবং শব্দের উৎপত্তি সম্পর্কে জানার চেষ্টা করা হয়। তবে ওই খোঁজাখুজিতে এখন পর্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। তবে সেখানে এখনো অভিযান অব্যাহত আছে।’

টুইটে কোস্টগার্ড আরও বলেছে, ‘আরও বিচার-বিশ্লেষণের জন্য, পি-৩ বিমানের পাওয়া তথ্য নৌবাহিনীর বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে, যা পরবর্তী উদ্ধার পরিকল্পনায় কাজে লাগানো হবে।’

এর আগে যুক্তরাষ্ট্রের দু’টি সংবাদমাধ্যম জানায়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একটি গোপন নথিতে উল্লেখ করা হয়েছে, সমুদ্রের নিচ থেকে উদ্ধারকারীর এবং একটি বিমান ‘শক্তিশালী শব্দ’ শনাক্ত করেছে।

শব্দ শোনার খবর ছড়িয়ে পড়ার পর সবার মনে আশা জেগেছিল— হয়ত নিখোঁজদের জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। তবে পরবর্তীতে কোস্টগার্ড জানায়, শব্দ শোনা গেলেও, উক্ত স্থানে কোনো বস্তু শনাক্ত করতে পারেনি তারা। সূত্র: সিএনএন, বিবিসি

 

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page