March 11, 2026, 1:33 pm
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে ২ নারীর মৃত্যু

 
বশির আল-মামুন, চট্টগ্রাম : ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুই নারী।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ে দেওয়া তথ্যানুযায়ী, মৃত দুই জনের মধ্যে একজনের নাম শাকিলা আক্তার (২৬) ও অপর জনের নাম শান্তা সর্দার (২০)। দুইজনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এর মধ্যে শাকিলা ৯ সেপ্টেম্বর এবং শান্তা ৭ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এনিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৯ জন।
এর মধ্যে চলতি সেপ্টেম্বরে মারা গেছেন ৪ জন।
এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন রোগী।
তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭১৪ জন।
ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page