October 10, 2026, 4:35 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঢাকায় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সহজ করতে সফটওয়্যার চালু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় সেবার মান সহজ করতে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ‘ভূমি অধিগ্রহণ ম্যানেজমেন্ট সফটওয়্যার’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) এই সফটওয়্যার উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এসময় তিনি বলেন, এই সফটওয়্যারটির মাধ্যমে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে অনলাইন ভিত্তিক করা হয়েছে এবং অধিগ্রহণ শাখার সব কার্যক্রম ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সম্পাদিত হবে। এই সফটওয়্যারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সঙ্গে জেলা প্রশাসনের একটি অনলাইন ভিত্তিক নির্ভরযোগ্য যোগাযোগ স্থাপন সম্ভব হবে। এ কার্যক্রম গ্রহণের মাধ্যমে সফটওয়্যার ভিত্তিক নোটিশ প্রস্তুত, স্বত্বস্বার্থের বিবরণী, রোয়েদাদ প্রস্তুত, লেজার বহি, রেজিস্ট্রার ইত্যাদি প্রস্তুত সহজে ও অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে।

এছাড়াও ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে এবং তাদের ক্ষতিপূরণ প্রাপ্তির আবেদনের ওপর গৃহীত সর্বশেষ অবস্থা ঘরে বসে জানতে পারবে। ফলে ক্ষতিপূরণ প্রাপ্তিতে হয়রানি বন্ধ হবে। এতে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ভোগান্তি শেষ হবে, অপরদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সব কাজের তদারকি ও নিয়ন্ত্রণ ডিজিটালাইজড, আধুনিকায়ন ও সহজ হবে।

তিনি আরও বলেন, দক্ষ, সেবামুখী ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় সেবার মান সহজ করতে এই সফটওয়্যার চালু করা হয়েছে। এর মাধ্যমে ভূমি অধিগ্রহণের ওপর কোনো ধরনের আপত্তি প্রদান, অনলাইনে ভূমির ক্ষতিপূরণ গ্রহণ বিষয়ে যেকোনো ধরনের জিজ্ঞাসা থাকলে তা করা যাবে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) পারভেজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার শাখাওয়াত জামিল সৈকত ও সহকারী কমিশনার মো. শফিকুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page