September 29, 2026, 5:23 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঢাকা থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   অস্ট্রেলিয়া এখন ঢাকা থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করবে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং জানান যে, এখন থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে ঢাকায় অবস্থিত হাইকমিশন থেকে।

আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ কথা বলা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ উপদেষ্টা পরিষদকে জানান, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক গত বছর অক্টোবর মাসে বাংলাদেশ সফর করেন। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস টনি বার্কের কাছে ঢাকা থেকে সেদেশের ভিসা প্রসেস করার অনুরোধ করেন।

এর আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রসেস করত নয়াদিল্লি থেকে।

আজকের বাংলা তারিখ



Our Like Page