October 16, 2026, 2:36 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

তরুণ মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল শক্তি : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। সেকারণে ভবিষ্যৎ গড়তে নিজের প্রতি তাদের অধিক যত্নবান হতে হবে। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হতে হবে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের জন্য তোমাদের কাজ করতে হবে।

শনিবার দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টারে ইথেন এন্টারপ্রাইজ এর উদ্যোগে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭৫০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনার সন্তান যেন অসৎ সঙ্গে না জড়ায়, সেদিকে লক্ষ্য রাখবেন। সন্তান স্কুল কলেজে যাচ্ছে কিনা, পড়ালেখা করছে কি না তার খোঁজখবর প্রতিনিয়ত রাখবেন।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশে এখন নানা কাজে প্রযুক্তি ব্যবহার করতে হয়। মোবাইল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করার কাজ শুরু করেছেন। তরুণ মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল শক্তি।

মন্ত্রী বলেন, জীবন সংগ্রামে টিকে থাকতে হলে ডিরেইলড হলে কাঙ্খিত লক্ষে পৌঁছানো সম্ভব হবে না। কোন সমস্যা তৈরি হলে অভিভাবক ,শিক্ষক বা বন্ধুদের সাথে শেয়ারিং বাড়াতে হবে।

এফবিসিসিআইয়ের পরিচালক ও নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং ইথেন এন্টাপ্রাইজের স্বত্তাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার বাবলু এমপি, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন কুমার রায়, নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু এবং নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি ছাব্বির রহমান রেজভী, শিক্ষার্থীদের মধ্যে অভিজিৎ কুমার দাস, সিদরাতুল মনতাহা, অভিভাবকদের মধ্যে রেখা সাহা, হুমায়রা ঝিনুক মিষ্টি ও আতিকুর রহমান বক্তব্য রাখেন।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৭৫০ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page