September 19, 2026, 12:00 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

তাইওয়ানকে আরও অস্ত্র দেবে মার্কিন যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাইওয়ানকে শিগগিরই আরও অস্ত্র দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গতকাল মঙ্গলবার দেশটির আইনপ্রণেতাদের এ কথা জানিয়েছেন। তাইওয়ানকে ৫০ কোটি ডলারের অস্ত্র দেওয়ার পরিকল্পনা করেছে মার্কিন প্রশাসন।

প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেছেন, প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথোরিটির (পিডিএ) মাধ্যমে শিগগিরই তাইওয়ানকে উল্লেখযোগ্য পরিমাণ নিরাপত্তা সহায়তা দেওয়া হবে, যা গত বছর কংগ্রেসে অনুমোদন পেয়েছে।

পিডিএ নিরাপত্তা সহায়তার বিষয়টি দেখভাল করে। এই কর্তৃপক্ষের মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেছিলেন। সে সময় বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল। তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়েছিল চীন।

তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র। তাইওয়ানের অস্ত্রের সবচেয়ে বড় অংশই আসে যুক্তরাষ্ট্র থেকে। তবে তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে চীন। এ কারণে দেশটি তাইওয়ানকে অস্ত্র সরবরাহকে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে গণ্য করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page