April 4, 2026, 3:32 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

তাইওয়ানে আঘাত হানতে যাচ্ছে টাইফুন গেইমি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চলে টাইফুন গেইমি আঘাত হানতে যাচ্ছে।
এই কারণে তাইওয়ানে স্কুল, স্টক মার্কেট বন্ধ এবং ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ট্রেন ও ফেরি সার্ভিস বন্ধ এবং ২৫০ এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
রাজধানী তাইপেতে দোকানপাট ও সরকারি অফিসসমূহ বন্ধ রয়েছে।
টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টি এবং প্রবল বেগে বাতাস বয়ে যাচ্ছে।
টাইফুন গেইমি স্থানীয় সময় রাত ১০টার দিকে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রেসিডেন্ট লাই চিং তে সকালে জরুরি ব্রিফিংকালে সকলকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, চলতি বছরের প্রথম টাইফুন গেইমি তাইওয়ানে আঘাত হানতে যাচ্ছে।
তিনি আরো বলেছেন, আমি আশা করছি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় টাইফুনের প্রভাব সীমিত রাখা সম্ভব হবে। এছাড়া এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যেতে আমি সকলকে অনুরোধ করছি।
এদিকে কর্তৃপক্ষ উত্তরাঞ্চলীয় তিনটি এলাকা থেকে দুই হাজার একশ’রও বেশি লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। বিশেষকরে পার্বত্য এলাকা হুয়ালিয়েনে ভূমিধসের ঝুঁকি থাকায় সেখান থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের প্রধান চেং জিয়া পিং বলেছেন, টাইফুনের প্রভাব চারদিন পর্যন্ত থাকতে পারে।
এ সময়ে প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page