November 27, 2026, 12:00 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

তাণ্ডব চালিয়ে নিজের হারানো শক্তি ফিরে পাবে না ইসরাইল : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরান। এই বর্বরতা অবিলম্বে বন্ধ করতে তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। এর আগে সোমবার ওই ভয়াবহ আগ্রাসনের নিন্দা জানিয়েছিল তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, জেনিনসহ পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইসরাইল তার সামরিক বাহিনী লেলিয়ে দিয়ে যে তাণ্ডবলীলা চালাচ্ছে তার মাধ্যমে নিজের হারানো শক্তি আর কোনোদিন ফিরে পাবে না তেল আবিব।

কানয়ানি বলেন, ইহুদিবাদী সেনাদের আগ্রাসনে মুখে আত্মরক্ষার ‘বৈধ অধিকার’ ফিলিস্তিনিদের রয়েছে। তিনি আরো বলেন, শুধু ফিলিস্তিনিরা নয় ইসরাইলি অভিবাসীরাও এখন আর ইসরাইল প্রতিষ্ঠার কল্পকাহিনী বিশ্বাস করে না।

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে সোমবার ভোররাত থেকে শুরু হওয়া ইসরাইলি পাশবিক হামলায় অন্তত ১‌০ ফিলিস্তিনি নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page