September 20, 2026, 6:57 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

তিন সেক্টরে কর্মী নেবে মালয়েশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তিনটি সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের আবেদন অনুমোদন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেলুন, টেক্সটাইল এবং সোনার দোকানে বিদেশি কর্মী নিয়োগের আবেদনে অনুমোদন দেওয়ার কথা জানান দেশটির প্রধানমন্ত্রী।

সোমবার (৪ সেপ্টেম্বর) কমপ্লেক্স তুন সম্বাথানে লেস্টারি নিয়াগা কুয়ালালামপুর ডি’মেদান সেলেরা মাদানি অনুষ্ঠান পরিচালনার সময় তিনি এ কথা জানান। এসময় দেশটির মানবসম্পদ মন্ত্রী ভি. শিবকুমার এবং উপ-উদ্যোক্তা উন্নয়ন ও সমবায়মন্ত্রী সিনেটর সরস্বতী কান্দাসামিও উপস্থিত ছিলেন।

তবে নিয়োগের ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, তিন সেক্টরে শূন্যপদ পূরণে স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে। অনুমোদন দিয়েছি, কিন্তু কিছু অংশে। সবকিছু খুলছি না, কারণ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি), জাতীয় উদ্যোক্তা গ্রুপ ইকোনমিক ফান্ডের মাধ্যমে স্থানীয়দের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি আগামী শুক্রবার মন্ত্রিসভায় আনা হবে, কারণ এতে তাৎক্ষণিক শ্রমিক প্রয়োজন। কুয়ালালামপুর জুড়ে ব্যবসার পরিধি আপগ্রেড করতে ১০ মিলিয়নেরও বেশি বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময় মন্ত্রী শিবকুমার বলেন, সেলুন, সোনার দোকান এবং টেক্সটাইল সেক্টরে প্রায় ১৫ হাজার বিদেশি শ্রমিক প্রয়োজন। এই তিন সেক্টরে শ্রমিকদের প্রচুর চাহিদা রয়েছে। এসব সেক্টরে নিয়োগ স্থগিত থাকায় গত কয়েক বছর ধরে সমস্যা হচ্ছে।

তিনি বলেন, সেক্টরগুলোতে স্থানীয়দের কাজ করার জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে সীমাবদ্ধতা ছিল এবং স্থানীয়দের নিয়োগ করা কঠিন বলে মনে করেন নিয়োগকর্তারা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page