September 28, 2026, 5:53 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

তিস্তা সমস্যা দ্রুত সমাধান করতে ভারতের সংসদীয় কমিটির সুপারিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে তিস্তার পানি বণ্টন সমস্যা দ্রুত সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে। গত মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে প্রতিবেশী দেশগুলোর বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার জন্য একটি প্রতিবেদন পেশ করে সংসদীয় ওই কমিটি। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

এই কমিটির চেয়ারপারসন বিজেপির পিপি চৌধুরী। এছাড়া কমিটির সদস্যদের মধ্যে রয়েছে কংগ্রেসের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি, বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তা এবং লোকসভা ও রাজ্যসভার আরও ২৭ জন সাংসদ।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় পার্লামেন্টের যে প্রতিবেদন পেশ করা হয় তাতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করতে সরকারকে স্থবির হয়ে থাকা তিস্তার পানি বণ্টন সমস্যা দ্রুত সমাধান করার সুপারিশ করা হয়।

এ বিষয়ে সুপারিশপত্রে বলা হয়, ‘কমিটি তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু সম্পর্কে অবগত এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য এই গুরুত্বপূর্ণ ইস্যুটি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে চায়।’

এদিকে একই প্রতিবেদনে পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের কথা বিবেচনা করতে কেন্দ্রকে অনুরোধ করেছে ওই কমিটি এবং  মিয়ানমারের অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের বিষয়টি মিয়ানমার সরকারের কাছে উত্থাপনেরও সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে এটাও বলা হয় যে, ভারতের উন্নয়ন প্রকল্পগুলো রাজনৈতিক অস্থিরতার দ্বারা প্রভাবিত হওয়া উচিত হবে না।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page