November 19, 2026, 7:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

তীব্র দাবদাহে কুমিল্লায় খাবার স্যালাইন ও ঠান্ডা পানি বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  তীব্র দাবদাহ গরমে ৫ শতাধিক পথচারীকে খাবার স্যালাইন, ঠান্ডা পানি এবং শরবত খাইয়েছে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ। আজ সকাল ১০টায় কুমিল্লা নগরীর কান্দির পাড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ কার্যক্রম চালানো হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক টিআই জিয়াউল হক চৌধুরী টিপুসহ উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন।
সোহরাব হোসেন নামের এক পথচারী বাসসকে বলেন, এ তীব্র গরমে পুলিশের উদ্যোগটি খুবই ভালো লেগেছে। এমন উদ্যোগ নিয়ে সবারই এগিয়ে আসা উচিত।আলমগীর হোসেন নামের এক রিকশাচালক বাসসকে বলেন, পুলিশের কাছ থেকে শরবত পান করলাম। এমনটা এ প্রথমবারই হয়েছে। পুলিশ সাধারণ মানুষের কথাও ভাবে। ধন্যবাদ পুলিশকে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান বাসসকে বলেন, তীব্র গরমে সড়কে চলাচলকারী মানুষদের পানিশূন্যতার বিষয়টি মাথায় রেখে জেলা ট্রাফিক পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে। গরমে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য, রিকশাচালক, অটোরিকশা চালক এবং পথচারীদের খাবার স্যালাইন, শরবত এবং ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে। জনস্বার্থে ট্রাফিক পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page