July 30, 2026, 10:45 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

তুরস্কের প্রেসিডেন্টের সাথে প্রেসিডেন্ট রায়িসির ফোনালাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় ইরান ও তুরস্কের ভূমিকার ভুয়সী প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি আঞ্চলিক দেশগুলোর স্বার্থে দু’দেশের মধ্যে সহযোগিতা আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্ট রায়িসি মঙ্গলবার তুরস্কের পুনর্র্নিবাচিত প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান। রোববারের রান-অফ নির্বাচনে বিজয়ী হওয়ায় এরদোগানকে অভিনন্দন জানান রায়িসি।

এরদোগানের নতুন মেয়াদে ইরান ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তাগত, সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক অতীতের চেয়ে আরো বেশি শক্তিশালী হবে বলে রায়িসি আশা প্রকাশ করেন। তিনি বলেন, দু’দেশের মধ্যকার ঘনিষ্ঠ সহযোগিতা মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ আরো বেশি সুগম করবে।

এ সময় তাকে অভিনন্দন জানানোয় ইরানের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে ইরান ও তুরস্কের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার কাজটি অতীতের চেয়ে জোরালোভাবে ও দ্রুততার সঙ্গে করা হবে। তিনি ইরান, তুরস্ক, রাশিয়া ও সিরিয়ার মধ্যে চতুর্পক্ষীয় সহযোগিতা শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন।

রজব তাইয়্যেব এরদোগান তুরস্কে গত রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে ইরানের প্রেসিডেন্ট রায়িসি তার তুর্কি সমকক্ষকে অভিনন্দন জানিয়েছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page