November 5, 2026, 4:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

তুরস্কে রকেট ও বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে একটি রকেট ও বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছে। শনিবার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।

জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আঙ্কারার এলমাদাগ জেলার এমকেই (মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন) রকেট এবং বিস্ফোরক কারখানায় একটি বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ফলে আমাদের পাঁচ কর্মী নিহত হয়েছেন। ঘটনার বিষয়ে একটি বিচার বিভাগীয় ও প্রশাসনিক তদন্ত শুরু করা হয়েছে।’

আঙ্কারার গভর্নর ভাসিপ শাহিন সাংবাদিকদের বলেছেন, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বিস্ফোরণটি ঘটে এবং সম্ভবত ডিনামাইট উৎপাদনের সময় রাসায়নিক বিক্রিয়ার কারণে ঘটেছিল।

এলমাদাগ চিফ পাবলিক প্রসিকিউটর অফিস বিস্ফোরণের তদন্ত শুরু করেছে।

আঙ্কারার চিফ পাবলিক প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়, ‘আমাদের এলমাদাগ জেলায় পরিচালিত এমকেই বারুতসান ফ্যাক্টরিতে ১০ জুন, ২০২৩-এ প্রায় ৮টা ৫০ মিনিটে বিস্ফোরণ এবং পাঁচ শ্রমিকের মৃত্যুর বিষয়ে এলমাদাগ চিফ পাবলিক প্রসিকিউটর অফিস দ্বারা অবিলম্বে দুইজন পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছিল। তারা ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। তদন্তটি নিবিড়ভাবে করা হচ্ছে।’

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার ডিব্রিফ করেন। এরদোয়ান নিহতদের পরিবার ও আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page