October 11, 2026, 9:49 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

তৃতীয়বারের মতো সু চির বাড়ি নিলামে তোলার মিয়ানমার জান্তার প্রচেষ্টা ব্যর্থ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মায়ানমার জান্তার অং সান সু চির লেকসাইড ম্যানশন নিলামে তোলার প্রচেষ্টা বুধবার তৃতীয়বারের মতো ব্যর্থ হয়েছে। সাবেক গণতান্ত্রিক নেত্রীর বাড়ি ক্রয়ের জন্য কোনও দরপত্র জমা পড়েনি। ইয়াঙ্গুন থেকে এএফপি এ খবর জানায়।

নোবেল বিজয়ী এবং তার ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে কয়েক দশক ধরে চলা বিরোধের পর প্রায় ০.৮ হেক্টর জমির দ্বিতল ইয়াঙ্গুনের বাড়িটি সর্বনিম্ন ১৪০ মিলিয়ন ডলার মূল্যে বিক্রয়ের জন্য রাখা হয়।

সাবেক জান্তার অধীনে বহু বছর ধরে গৃহবন্দী থাকার পর তাকেজ  মুক্তি দেওয়া হয়। তবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর সু চিকে আবার আটক করে।

মার্কিন দূতাবাস থেকে মাত্র কয়েক গজ দূরে ঔপনিবেশিক আমলের বাড়িটির বাইরে সাদা পোশাক পরা নিরাপত্তা কর্মীদের তত্ত্বাবধানে প্রায় এক ডজন সাংবাদিক এই বিক্রয় অনুষ্ঠানে দেখতে যায়।

ঘটনাস্থলে উপস্থিত এএফপি সাংবাদিকরা দেখেন, ২৯৭ বিলিয়ন কিয়াট থেকে শুরু করে সরকারি বিনিময় হারে প্রায় ১৪০ মিলিয়ন ডলার দরপত্র আহ্বান করার পর কোনো সাড়া না পেয়ে, নিলামকারী বিক্রয় বাতিল করে দেন।

নিলামকারী বলেন, তিনবার দরপত্র আহ্বান করার পর আমি ঘোষণা করছি যে নিলাম সফল হয়নি, গত বছরের মার্চ ও আগস্টে একই ধরনের নিলাম ব্যর্থ হয়।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page