October 11, 2026, 5:16 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

তেল বিক্রির অর্থ আফ্রিকার মুদ্রায় গ্রহণের দাবি প্রত্যাখ্যান করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের কাছে তেল বিক্রির অর্থ আফ্রিকার মুদ্রায় গ্রহণ করার খবর অস্বীকার করেছে ইরান। তেহরান বলেছে, ইরানি তেলের ক্রেতাদের ওপর অব্যাহত মার্কিন চাপ সত্ত্বেও সাম্প্রতিক সময়ে ইরানের তেল রপ্তানি ব্যাপকভাবে বেড়ে যাওয়ার বিষয়টিকে অবমূল্যায়ন করতেই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।

ইরানের তেল মন্ত্রণালয়ের একটি অজ্ঞাত সূত্র বার্তা সংস্থা ইলনাকে জানিয়েছে, তেহরান তার তেল রপ্তানির অর্থ ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রায় গ্রহণ করতে রাজি হয়েছে ঠিকই কিন্তু আফ্রিকার মুদ্রা সংক্রান্ত প্রচারণাটি সম্পূর্ণ মিথ্যা। সূত্রটি জানায়, ইরানের তেল রপ্তানি বৃদ্ধির বিষয়টিকে অবমূল্যায়ন করার লক্ষ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এ প্রচারণা চালানো হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের জ্বালানী নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে গত সপ্তাহে কোনো কোনো পশ্চিমা গণমাধ্যম দাবি করে, চীন ইরানের কাছ থেকে আমদানি করা তেলের দাম অ্যাঙ্গোলা, জাম্বিয়া ও কেনিয়ার মুদ্রায় পরিশোধ করছে।

এসব গণমাধ্যম দাবি করে, আফ্রিকার ওই তিন দেশ চীনের দেনা পরিশোধের টাকা বেইজিংকে না দিয়ে তেহরানকে দিচ্ছে এবং তেহরান আফ্রিকার এসব মুদ্রা ব্যবহার করে ওই তিন দেশ থেকে নিজের প্রয়োজনীয় পণ্য আমদানি করছে।

ইরানের সরকারি সূত্রগুলো বলছে, ২০২১ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ক্ষমতা গ্রহণের পর ইরানের তেল রপ্তানি প্রায় দ্বিগুণ হয়েছে। আন্তর্জাতিক ট্যাংকার ট্র্যাকিং সার্ভিসগুলোও একথার সত্যতা নিশ্চিত করেছে যে, সাম্প্রতিক মাসগুলোতে চীনে ইরানের তেল রপ্তানি ব্যাপকভাবে বেড়ে গেছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page