September 24, 2026, 12:38 pm
শিরোনামঃ
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে এনসিপি নেতার কারাদণ্ড কুমিল্লায় একরাতে ৬২৪ জন কিশোর গ্যাং সদস্য আটক অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এআইয়ের নতুন নাম দেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ ; সরবরাহ সংকটে এশিয়া যশোরে দুই যুবলীগ নেতা আটক
এইমাত্রপাওয়াঃ

তেহরান-রিয়াদ সম্পর্ক ব্যাহত করতে চাইছে ইহুদিবাদী ইসরাইল : সৌদিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি সতর্ক করে বলেছেন, তেহরান ও রিয়াদের মধ্যে নতুন করে যে সম্পর্ক তৈরি হয়েছে তাতে বিঘ্ন ঘটাতে চাইছে ইহুদিবাদী ইসরাইল।

ইরান থেকে সম্প্রচারিত আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে নতুন রাষ্ট্রদূত গতকাল (বুধবার) এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন। এর আগে তিনি তার পরিচয়পত্র সৌদি কর্তৃপক্ষের কাছে পেশ করেন।

আলী রেজা এনায়েতি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়টিকে আমাদের অনেক বন্ধু ও ভাই স্বাগত জানিয়েছেন। তবে ইহুদিবাদী ইসরাইলের মতো কেউ কেউ তেহরান-রিয়াদ সম্পর্কে হতাশ। তাদের জন্য এটি অসহ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা এই সম্পর্ক ব্যাহত করতে চায়।”

তিনি বলেন, তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলো দুই দেশের মধ্যে গঠনমূলক সহযোগিতা এবং অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও সাংস্কৃতিক ঘটনাবলীর ওপর ভিত্তি করে আঞ্চলিক নিরাপত্তাকে বিশেষভাবে প্রাধান্য দেয়া।

ইরানি রাষ্ট্রদূত বলেন, এভাবে যদি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা যায় তাহলে তার কারণে বিদেশি সেনা এ অঞ্চলে থাকতে পারবে না, তাদেরকে অবশ্যই সংশ্লিষ্ট দেশগুলো প্রত্যাহার করতে বাধ্য হবে। যখন আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার হবে তখন কেউ তা ব্যাহত করতে পারবে না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page