November 4, 2026, 5:15 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

থাইল্যান্ড ভ্রমণে ভিসা লাগবে না ৯৩ দেশের নাগরিকের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পর্যটনখাতকে আরও চাঙা করতে ভিসামুক্ত দেশের তালিকা বাড়িয়ে ৯৩টি করেছে থাইল্যান্ড। এসব দেশের নাগরিকরা এখন থেকে ভিসা ছাড়াই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ভ্রমণ করতে পারবে।

সোমবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, ভ্রমণকারীরা দেশটিতে সর্বোচ্চ দুই মাস অবস্থান করতে পারবেন, যা আগে ছিল এক মাস।

এর আগে ৫৭ দেশের পাসপোর্টধারীরা থাইল্যান্ডে ভিসামুক্ত সুবিধা পেতেন, যা এখন বাড়িয়ে ৯৩ করা হলো।
থাইল্যান্ডের অর্থনীতির অন্যতমভিত্তি হলো পর্যটন। কিন্তু করোনা মহামারির পর এই খাতে ভাটা পরে, যা এখনো পুরোপুরি পুনরুদ্ধার হয়নি।

২০২৪ সালের প্রথম ছয় মাসে ১৭ দশমিক ৫ মিলিয়ন মানুষ থাইল্যান্ড ভ্রমণ করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি।

দেশটিতে সবচেয়ে বেশি ভ্রমণে যায় চীন, মালয়েশিয়া ও ভারতের নাগরিকরা।

সোনার মন্দির, সাদা বালির সৈকত, মনোরম পাহাড় ও প্রাণবন্ত নাইট লাইফ উপভোগের জন্য প্রতি বছর লাখ লাখ পর্যটক থাইল্যান্ডে ভিড় করেন। মূলত পর্যটকের সংখ্যা বাড়তেই ভিসামুক্ত দেশের তালিকা বাড়িয়েছে দেশটি।
থাই অ্যাম্বাসি ডট কমের তথ্য অনুযায়ী, পূর্ব ও সেন্ট্রাল এশিয়া থেকে যে সব দেশের নাগরিকদের ভিসা লাগবে না সেগুলো হলো- ভুটান, ব্রুনাই, কম্বোডিয়া, চীন, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কাজাখস্তান, লাওস, ম্যাকাও, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, উজবেকিস্তান,
ও ভিয়েতনাম।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page