November 27, 2026, 12:42 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ আমেরিকার দেশগুলোতে ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব ব্রাজিলের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা গোটা দক্ষিণ আমেরিকায় বাণিজ্যের জন্য নতুন মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন। গতকাল (মঙ্গলবার) লাতিন আমেরিকার ১২টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে তিনি আহ্বান জানান।

অংশগ্রহণকারী সব দেশের পক্ষ থেকেই প্রস্তাবের পক্ষে সমর্থন ঘোষণা করা হয়েছে।

নাম না করে প্রস্তাবে ডলার বন্ধের কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘দক্ষিণ আমেরিকার ভেতর বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বিদেশি মুদ্রার ওপর নির্ভর করতে হয়। তার বদলে আমরা নিজেদের একটি মুদ্রা তৈরি করতে পারি।’

নতুন এই মুদ্রা কীভাবে চালু করা যায়, তা দেখতে বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। আমেরিকার বিরুদ্ধে সদাসরব ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্মেলনে উপস্থিত ছিলেন।

এদিকে, কলম্বিয়ার রাষ্ট্রপ্রধান জানিয়েছেন, একটি সংঘবদ্ধ লাতিন আমেরিকা গড়ে তোলার সময় এসেছে। রাষ্ট্রগুলোর মধ্যে সমঝোতা হওয়া জরুরি। লুলার নেতৃত্বে লাতিন আমেরিকায় নতুন যে সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগে রয়েছে।#

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page