October 16, 2026, 10:25 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ উপকূলে নতুন করে ২০০ টিসিএফ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের দক্ষিণ উপকূলীয় ওমান সাগরে নতুন করে আবিষ্কৃত একটি গ্যাসক্ষেত্রে আনুমানিক ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাসের মজুদ পাওয়া গেছে বলে জানিয়েছে ইরান। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি এনআইওসি’র এক্সপ্লোরেশন অপারেশন্স বিভাগের প্রধান মেহদি ফাকুর এ তথ্য জানিয়ে বলেছেন, তার কোম্পানি গ্যাসক্ষেত্রটি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী মাসে প্রকাশ করবে।

ফাকুরের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইলনা জানিয়েছে, বর্তমানে একটি অনুসন্ধানকারী জাহাজ ওমান সাগরে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটির সর্বশেষ তথ্য সংগ্রহ করছে। এ সংক্রান্ত জরিপ শেষে এপ্রিলে একথা জানানো সম্ভব হবে যে, গ্যাসের প্রকৃত মজুদ কতখানি আছে এবং ভবিষ্যতে কী পরিমাণ বাড়তে পারে।

প্রাকৃতিক গ্যাসের মজুদের দিক দিয়ে রাশিয়ার পর ইরান বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে গ্যাস উত্তোলনের দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর তৃতীয় অবস্থানে রয়েছে ইরান। আগামী অন্তত ২০০ বছরের চাহিদার কথা বিবেচনা করে মজুদের তুলনায় উত্তোলনের মাত্রা কম রেখেছে তেহরান। তারপরও ইরান দৈনিক ১০০ কোটি ঘনমিটার গ্যাস উত্তোলন করে।

ফাকুর বলেন, ইরানের জাতীয় তেল কোম্পানি আগামী সাত বছরে অফশোর ও অনশোর অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানের কাজে ১৫০ কোটি ডলার অর্থ খরচ করার সিদ্ধান্ত নিয়েছে। তার কোম্পানি ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে নতুন তেলের খনির সন্ধান পেয়েছে বলেও জানান মেহদি ফাকুর। তিনি বলেন, এই খনিতে উন্নতমানের লাইট ক্রুড অয়েল রয়েছে।#

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page