September 30, 2026, 6:38 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র নিন্দা জানাল ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ লেবাননে নিজ ঘরবাড়িতে ফিরে আসতে উন্মুখ জনতার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, তেল আবিব এ হামলা চালিয়ে হিজবুল্লাহর সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এই নিন্দা জানিয়ে বলেছেন, ইসরাইলি সেনারা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে মানবিক আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সুস্পষ্ট যুদ্ধাপরাধ করছে।

গত নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে স্বাক্ষরিত এক যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়ার কথা ছিল। কিন্তু তেল আবিব তা না করে উল্টো গত রোববার ৬০ দিনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর দক্ষিণ লেবাননের যেসব অধিবাসী তাদের ঘরবাড়িতে ফিরে যাচ্ছিলেন ইহুদিবাদী সেনারা তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে বহু মানুষ হতাহত হন।

বাকায়ি এ পরিস্থিতির জন্য ইসরাইলের পাশাপাশি যুদ্ধবিরতির দুই প্রধান নিশ্চয়তাকারী দেশ আমেরিকা এবং ফ্রান্সেরও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ইহুদিবাদী সেনারা দক্ষিণ লেবানন থেকে সরে না গিয়ে দেশটির ওপর দখলদারিত্ব বজায় রেখেছে যার ফলে লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হচ্ছে।

ইরানের এই মুখপাত্র দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী- ইউনিফিলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, লেবাননের সরকার ও জনগণকে পৃষ্ঠপোষকতার দেয়ার অবস্থানে ইরান অটল থাকবে। সেইসঙ্গে ইসরাইলি আগ্রাসনের মোবাকিলায় প্রতিরোধ সংগঠনগুলোকে সহযোগিতা করে যাবে তেহরান।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page