April 4, 2026, 9:10 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে খুঁটিতে বেঁধে মা-মেয়েকে নির্যাতনের অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির নয়ানগর গ্রামে সাইকেল চুরির অভিযোগকে কেন্দ্র করে এক স্কুলছাত্রী ও তার মাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২০ মে) এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ওই ছবিতে দেখা গেছে, দুজন নারীকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এসময় তাদের দুই হাত পেছন দিকে দিয়ে বাঁধা হয়েছে। পাশাাশি কোমড়েও দেওয়া হয়েছে বাঁধ। চারপাশ থেকে উৎসুক জনতা ভিড় করে ঘটনাটি দেখছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ফারুক হোসেনের বাড়ি থেকে একটি বাইসাইকেল চুরি হয়। পরদিনই সেটি প্রতিবেশী সিদ্দিক হোসেনের বাড়িতে পাওয়া যায়। গ্রামবাসী বিষয়টি মীমাংসা করে দেয়। কিন্তু সাইকেল চুরিকে কেন্দ্র করে পরবর্তীতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। রোববার চুরির ঘটনাকে কেন্দ্র করে ফারুকের স্ত্রী এলিনা বেগম ও সিদ্দিকের স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে সিদ্দিক তার প্রতিবেশী এলিনাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় এলিনাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরদিন সোমবার সকালে ফারুক হোসেন তার শ্যালক ও আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে সিদ্দিকের স্ত্রী এবং নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে জোর করে বাড়ি থেকে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে এবং নির্যাতন চালায়।

ঘটনার কিছুক্ষণ পর স্থানীয়রা এসে মা-মেয়েকে মুক্ত করেন। তবে পরে এ ঘটনাযর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

যাত্রীবাহী লঞ্চে পিকনিকে আসা তরুণীদের প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরালযাত্রীবাহী লঞ্চে পিকনিকে আসা তরুণীদের প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল
সিদ্দিক হোসেনের মা জরিনা বেগম বলেন, আমার ছেলে যদি সাইকেল চুরি করে থাকে, তাহলে তার শাস্তি হোক। কিন্তু তার স্ত্রী আর মেয়েকে খুঁটিতে বেঁধে নির্যাতন করবে এটা কেমন কথা? ওরা তো কোনো অপরাধ করেনি। আমি এর বিচার চাই।

প্রতিবেশী নাজমা বলেন, ‘সিদ্দিক যদি চোর হয়, তার শাস্তি হোক। কিন্তু সেই কারণে তার স্ত্রী ও মেয়েকে এমনভাবে অপমান ও নির্যাতন করা ঠিক হয়নি। তার ওপর সেই ছবি আবার ফেসবুকে ভাইরাল হয়েছে –এটা আরও ভয়ংকর ব্যাপার।

অন্যদিকে, অভিযুক্ত ফারুক হোসেনের স্ত্রী এলিনা বেগম বলেন, ‘আমার ছেলের বাইসাইকেল সিদ্দিকের বাড়িতে পাওয়া যায় এবং মীমাংসাও হয়। কিন্তু এরপর সিদ্দিক আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তখন আমার ভাইরা এসে সিদ্দিকের স্ত্রী ও মেয়েকে ধরে খুঁটিতে বেঁধে রাখে কিছুক্ষণ। পরে গ্রামের লোকজন এসে ওদের ছেড়ে দেয়।’

স্থানীয় প্যানেল চেয়ারম্যান ছদরুল শামীম স্বপন বলেন, ঘটনাটি আমি লোকমুখে শুনেছি। ঘটনা যেমনই হোক না কেন, দেশে আইন আছে। কাউকে খুঁটিতে বেঁধে নির্যাতন করা আইনসিদ্ধ নয়।

হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, নয়ানগর গ্রামে সাইকেল চুরি, মারামারি এবং একজন নারী ও স্কুলছাত্রীকে খুঁটিতে বেঁধে রাখার ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page