September 27, 2026, 6:07 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

দীর্ঘ ১৩ বছর পর আরব লীগ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছে তুরস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আরব বসন্তের পর সম্পর্কের টানাপোড়েনে দীর্ঘ ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো আরব লীগের শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছে তুরস্ক। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কায়রোতে অনুষ্ঠেয় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তুরস্কের একটি কূটনৈতিক সূত্র সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। তুরস্ক-আরব লীগ সম্পর্ক এবং আঞ্চলিক বিষয়, বিশেষ করে গাজার পরিস্থিতি নিয়ে আলোকপাত করবেন তিনি।

মিশর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন মিটিয়ে ফেললেও সিরিয়াসহ আরব লীগের অন্য সদস্যদের সঙ্গে আঙ্কারার মতবিরোধ রয়ে গেছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর তুরস্ক যুদ্ধের অবসানের জন্য আরব লীগ এবং ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে গঠিত একটি যৌথ গ্রুপে যোগ দেয়।

তুর্কি সূত্র জানিয়েছে, আরব লীগের শীর্ষ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে আমন্ত্রণ জানানো তুরস্কের আঞ্চলিক ভূমিকা এবং আরব লীগের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতি ‘ক্রমবর্ধমান আগ্রহ’কে প্রতিফলিত করে। আঙ্কারাও তাদের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি করতে চায়।

সংশ্লিষ্টরা জানিয়েছে, আরব লীগের সঙ্গে তুরস্কের সম্পর্ক ‘বর্তমান আঞ্চলিক সমস্যার সমাধান এবং ভবিষ্যতের দৃঢ় সহযোগিতা’ জোরদারে সহায়ক হতে পারে।

চলতি বছরের শেষ নাগাদ একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিশ্চিত করতে আঙ্কারা ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মধ্যে আলোচনা চলছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইসরাইলের ‘সম্প্রসারণবাদের’ হুমকির বিরুদ্ধে ইসলামি দেশগুলোর জোট গঠনের আহ্বানও জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ‘আরব বসন্ত’র সময় আঙ্কারা ও তার বেশ কয়েকটি আঞ্চলিক প্রতিবেশী আরব লীগের ‘মতবিরুদ্ধ’ পক্ষে অবস্থান নেয়। যার ফলে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া এবং মিশরের মতো দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে। তথ্যসূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page