April 4, 2026, 10:23 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে দুই সন্তানকে হত্যা করে পালিয়েছে বাবা !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের বিরলের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে দুই ভাই। ধারণা করা হচ্ছে শিশু দুটিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, নিহত শিশুদের বাবা খাবারের সঙ্গে বিষ খাইয়ে তাদের হত্যা করছে।

শুক্রবার সকাল ১০টার দিকে বিরলের বিজোড়া ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুদুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত বড় ভাই ইমন হাসান (৭) ও ছোট ভাই ইমরান হাসান (৩) দিনাজপুর জেলার বিরল পৌরসভা এলাকার শংকরপুর ঘোড়া পীর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

শিশু দুটির দাদা রফিকুল ইসলাম বলেন, “আমার ছেলে শরিফুল ইসলাম তার দুই সন্তান অর্থাৎ আমার দুই নাতিকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিরলের বাজারে শীতের কাপড় কিনে দেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। গভীর রাত পর্যন্ত তারা বাড়িতে না ফিরলে আমরা আত্মীয়-স্বজন ও নিকটস্থ জায়গায় খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও তাদের সন্ধান পাই নাই। শুক্রবার সকাল ১০টার দিকে বিরলের ভবানীপুর সরকারি প্রাথমিক স্কুলের পাশ থেকে স্থানীয়দের মাধ্যমে খবর পেলে ঘটনাস্থলে এসে শনাক্ত করি যে, তারা আমার কলিজার টুকরা দুই নাতি। আগে থেকেই আমার ছেলে তার সন্তানদের মেরে নিজেও বিষ খাবে বলে হুমকি দিয়েছে। অনেক দিন ধরেই সে পরিবারকে এমন হুমকি দিয়ে আসছিল।”

দিনাজপুর পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর বলেন, “গত এক মাস আগেই শরিফুল ও তার স্ত্রী উম্মে কুলসুমের মধ্যে তালাক হয়। এই তালাকের জের ধরেই শিশু দুটির বাবা শরিফুল ইসলাম নিজ হাতে সন্তানদের বিষ খাইয়ে হত্যা করেছেন। ঘাতক পিতা পলাতক রয়েছেন। আমি এর সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসলামউদ্দিন বলেন, “পারিবারিক কলহের জের ধরে শিশু দুটির বাবা শরিফুল ইসলাম নিজেই তার বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে খাবারের সঙ্গে বিষ খাইয়ে তাদের হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ঘাতক পিতাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page